১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ঝিনাইদহে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার বাড়িীবাথান গ্রামের একটি বাগান থেকে অজ্ঞাত এক নারীর (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, বাড়িবাথান দরগা এলাকায় অজ্ঞাত এই মহিলার লাশ পড়ে ছিল। তাকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন তা পুলিশ বলতে পারবেন। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান জানান, এলাকাবাসী সূত্রে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোন জায়গা থেকে এসে ওই স্থানে আত্মহত্যা করতে পারে ওই নারী।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

ঝিনাইদহে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রকাশিত : ০৯:১৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১