“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” এ শ্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় মুজিববর্ষ উপলক্ষে কোভিট-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে “ক্যারাভান রোড শোর” উদ্বোধন করা হয়েছে।
বুধবার ২০ জানুয়ারি সকাল ১১টার দিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে পাথরঘাটা উপজেলা প্রশাসনের সহযোগীতায় এ ক্যারাভান রোড শো এর উদ্বোধন করেন উপজেলি নির্বাহী অফিসার সাবরিনা সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মাদ বশির আহম্মেদ সহ উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















