০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ইশতেহার ঘোষণা করলেন রেজাউল

নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আজ শনিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এই ইশতেহার ঘোষণা করেন এই প্রার্থী।

ইশতেহারে ৩৭টি প্রতিশ্রুতি দিয়েছেন রেজাউল করিম চৌধুরী। এর মধ্যে নগরের জলাবদ্ধতা নিরসন, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নালা-খাল-নদী থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ, বর্জ্য ব্যবস্থাপনা উল্লেখযোগ্য।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

ইশতেহার ঘোষণা করলেন রেজাউল

প্রকাশিত : ০৩:৪৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১