০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

মাগুরায় ১৪৩ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ার এইড বিতরণ

মাগুরায় ১৪৩ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ার এইড বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪ টায় শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে এ হুইল চেয়ার ও হেয়ার এইড বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
সমাজ কল্যাণ মন্ত্রনালয়াধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন হতে প্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে এ হুইল চেয়ার ও হেয়ার এইড বিতরণ করা হয়। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. জাহিদুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা তরিকুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ। অনুষ্ঠানে ১৩৫ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ৮ জন শ্রবণ প্রতিবন্ধীকে হেয়ার এইড প্রদান করা হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

শীর্ষ সংবাদ ডটকম সম্পাদক দুই হাজার পরিবারকে উপহার দিলেন ঈদ সামগ্রী

মাগুরায় ১৪৩ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ার এইড বিতরণ

প্রকাশিত : ০৫:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১