সারা দেশে সুষ্ঠ, শান্তিপূর্র্ণ ও গ্রহনযোগ্য পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। তিনি বলেন নির্বাচন সুষ্ঠ, শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য করতে, প্রশাসন, পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের যেসব প্রতিনিধি আছেন তারা আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন। আজ রবিবার দুপুরে নওগাঁর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ ও ধামইরহাট পৌরসভা নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সভায় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
ইসি আরো বলেন, ইতি মধ্যে পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা আমাকে আশ্বস্ত করেছেন একটি সুষ্ঠ, সুন্দর, শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার নিতে যা যা প্রয়োজন তারা সেই প্রদক্ষেপ গ্রহণ করবেন। ইতিমধ্যে নওগাঁ ও ধামইরহাট পৌল সভায় ৮ মেয়র প্রার্থীদের সাথে আমার কথা হয়েছে। দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বড় ধরনের কোন ঘটনা ঘটে নাই। প্রার্থীদের মধ্যে আইন মেনে চলার যে একটা প্রবণতা আছে তারা সেটা মেনে চলছেন। আশা করি এখানে একটি সুষ্ঠ, সুন্দর ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপতিত্বে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, বিজিবি-১৬’র অধিনায়ক লে: কর্ণেল রেজাউল কবির, বিজিবি-১৪’র অধিনায়ক লে: কর্ণেল নাদিম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, নওগাঁ জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান, র্যাব, নির্বাচন অফিসের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে নওগাঁ পৌরসভার মেয়র ৫ প্রার্থী ও ধামইরহাট ৩ প্রার্থী ও প্রিজাইডিং অফিসারদের সাথে তিনি মতবিনিময় করেন। আগামী ৩০ জানুয়ারি নওগাঁ ও ধামইরহাট পৌর সভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিজনেস বাংলাদেশ/ইমরান





















