আনোয়ারায় উপজেলা বারখাইন ইউনিয়নে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ইসি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি ও ব্যাংকের পরিচালক আসিফুজ্জামান চৌধুরী জিমি’র পক্ষে থেকে অসহায় শীতার্তদের মাঝে ৬ হাজার কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর সাবেক একান্ত সচিব ও আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ।
শিলাইগড়া গ্রামে নিজ বাড়িতে প্রতি বছরের ন্যায় এ বছরও অসহায় দরিদ্র ও শীতার্তদের মাঝে এই শীতকালীন কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণজেলা আওয়ামীলীগেরর সদস্য জাফর উদ্দিন, আওয়ামীলীগনেতা আজিজুল হক নসু,সিইউএফএল সিবিএ’র সভাপতি আবদুর রহিম,যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খাঁন,আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান চৌধুরী, আলী মিস্ত্রি, আবছার মেম্বার, মামুনুর রশীদ, যুবলীগ নেতা খোরশেদ আলম হিরু,আনিসুর রহমান, ছাত্রলীগ নেতা আসিফ,জামশেদ,আতিক,আসিফ,সাইমন,মানিক,সাকিব,রাসেল সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের শতাধিক নেতৃবৃন্দ। কম্বল বিতরণকালে বারখাইন ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ বলেন,আপনারা বিশেষ করে আমাদের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ,শিল্পপতি আনিসুজ্জামান চৌধুরী রণি,আসিফুজ্জামান চৌধুরী জিমি ও মহীয়সী নারী নুর নাহারজ্জামানের জন্য দোয়া করবেন।উনাদের বদৌলতে আমি ১২বছর যাবত বারখাইনে শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করতেছি।প্রতি বছরের ন্যায় এ বছরও ৬ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি।
বিজনেস বাংলাদেশ/ইমরান




















