০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

চলছে গণনা, ফলের অপেক্ষায় চট্টগ্রাম

ভোটকেন্দ্র দখল নিতে প্রকাশ্যে গোলাগুলি, সংঘর্ষ, হত্যাসহ নানা অনিয়মের অভিযোগ নিয়ে শেষ হলো চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটগ্রহণ। বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এখন চলছে ভোট গণনা কার্যক্রম।

এ বছরই প্রথম পুরো নির্বাচনে ভোটগ্রহণ ইভিএম পদ্ধতিতে সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম নগরের মেয়র এবং ৪১টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ২২৬ জন। এর মধ্যে ৩৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় নামেন ১৬৯ জন। প্রার্থীর মৃত্যুসহ বিশেষ কারণে বাকি দুই ওয়ার্ডে ওই পদে নির্বাচন হচ্ছে না। সংরক্ষিত ১৪টি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে নির্বাচনে নামেন ৫৭ জন।

সকাল ১০টার দিকে খুলশী ইউসেপ স্কুল কেন্দ্রে সংঘর্ষ ও গোলাগুলিতে আলাউদ্দিন আলো (২৮) নামের একজন নিহত হন। এদিকে নগরীর ১২ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের বার কোয়ার্টার এলাকায় আপন ভাইয়ের হাতে খুন হয়েছেন নিজাম উদ্দিন। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহমেদের কর্মী বলে জানা গেছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শীর্ষ সংবাদ ডটকম সম্পাদক দুই হাজার পরিবারকে উপহার দিলেন ঈদ সামগ্রী

চলছে গণনা, ফলের অপেক্ষায় চট্টগ্রাম

প্রকাশিত : ০৫:০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১