টাঙ্গাইলে নিখোঁজের তিন সপ্তাহেও সন্ধ্যান মিলেনি মানসিক ভারসাম্যহীন মো. খোয়াজ আলীর (৫৫)। গত ৫ জানুয়ারি দুপুরে বাড়ি থেকে নিখোঁজ রয়েছেন। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সোমজানী পশ্চিম পাড়া গ্রামের মৃত কাদের আলীর ছেলে। খোয়াজ আলীর ছেলে রফিকুল ইসলাম হামিদ মাছের ব্যবসায়ী। এ বিষয়ে খোয়াজের খোঁজ পেতে তার ছেলে বাদি হয়ে ২৪ জানুয়ারি কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ৫ জানুয়ারি দুপুরে মানসিক ভারসাম্যহীন খোয়াজ আলী বাড়ির কাউকে কিছু না বলে চলে যায়। বাড়িতে না আসায় প্রতিবেশি ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করতে থাকে পরিবারের সদস্যরা। প্রায় তিন সপ্তাহ খুঁজে কোথাও না পেয়ে তার ছেলে থানায় সাধারণ ডায়েরী করেন। খোয়াজ আলীর গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, নিখোঁজের সময় পড়েনো ছিলো চেকলুঙ্গী, ফুলহাতা শার্ট ও একটি কালো চাদর।
রফিকুল ইসলাম হামিদ বলেন, ‘আমার বাবা এর আগেও চারবার নিখোঁজ হয়েছিলো। চার থেকে পাঁচ দিন নিখোঁজ থাকার পর বাড়িতে ফিরে এসেছেন। এবার নিখোঁজ হওয়ার ২৩ দিন অতিবাহিত হলেও তাকে আমরা খুঁজে পাচ্ছি না। কোন স্বহৃদয়বান ব্যক্তি বাবার খোঁজ পেলে কালিহাতী থানা বা আমার সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। মোবাইল ০১৭১২৫২৯৬৪৯
০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে নিখোঁজের তিন সপ্তাহেও সন্ধ্যান মিলেনি মানসিক ভারসাম্যহীন খোয়াজের
-
টাঙ্গাইল প্রতিনিধি - প্রকাশিত : ০৬:৪৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- 73
ট্যাগ :
জনপ্রিয়






















