০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

নতুন করে মহানগরী গড়তে সবার সহযোগিতা চান চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হয়ে মাদক, সন্ত্রাস ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে নগরীর বহদ্দারহাটের মহানগর আওয়ামী লীগের প্রধান নির্বাচনী কার্যালয়ে একথা জানান।

এ সময় তিনি নতুন করে চট্টগ্রাম মহানগরী গড়তে নগরবাসীর সহযোগিতা চান।  নেতা-কর্মী ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।  মেয়র পদে মনোনয়ন দিয়ে চট্টগ্রামের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দেওয়ায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানান।

চট্টগ্রাম মহানগরীর নানা সমস্যা সমাধানের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সমন্বিত প্রয়াসে জলাবদ্ধতামুক্ত, যানজটমুক্ত, মাদক-সন্ত্রাস ও জুয়ামুক্ত, নিরাপদ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব, পরিকল্পিত, সমৃদ্ধ, পর্যটন রাজধানী হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে নিরলস কাজ করার প্রতিশ্রুতি দেন।

সিটি করপোরেশনের কাজকে শতভাগ ডিজিটালাইজেশনের উদ্যোগ নেয়ার কথাও বলেন নবনির্বাচিত মেয়র। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার সামনে রেখেই এর পূর্ণ বাস্তবায়নে কাজ করবেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন করে মহানগরী গড়তে সবার সহযোগিতা চান চসিক মেয়র

প্রকাশিত : ০৯:২৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১