১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

ফেসবুক চালাতে না দেওয়ায় নিজেকে শেষ করল কিশোরী

পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক চালাতে না দেওয়ায় মাদারীপুরে এক কিশোরী আত্মহত্যা করেছে।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলার কালকিনির রজমানপুরে এ ঘটনা ঘটে। নিহত তনু রমজানপুর এলাকার উত্তর চড়াইকান্দি গ্রামের সঙ্করের মেয়ে।

জানা গেছে, শনিবার সকালে পড়ালেখা বাদ দিয়ে তনু তার মোবাইলে ফেসবুকে চালাতে থাকে। পরে বিষয়টি দেখে তার বাবা ফেসবুক চালাতে বাধা দেয়। পাশাপাশি তার হাত থেকে মোবাইলটি নিয়ে যায় তার বাবা। এতে অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তনু।

পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন মৃধা বলেন, খবর পেয়ে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপরে থানায় একটি মামলা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

ফেসবুক চালাতে না দেওয়ায় নিজেকে শেষ করল কিশোরী

প্রকাশিত : ১০:৫৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১