নারীর ক্ষমতায়ন, আত্মবিশ্বাসও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে মাগুরা নারী কারাতে প্রশিক্ষণের কাতা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে । গতকাল রবিবার দুপুরে “পরিবর্তনে আমরাই ” নামে একটি সংগঠনের উদ্যোগে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে ৩ মাস কারাতে প্রশিক্ষণ নেওয়ার পর ৫৭ জন কিশোরী এ কাতা প্রদর্শনীতে অংশ নেয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নাহিদুর রহমান দুর্জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি প্রফেসর ড.মোছা: নাছরিন আক্তার । বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুলিয়া সুক্য়ানা, বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা শাখার সভাপতি মমতাজ বেগম, জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস,সাংবাদিক রূপক আইচ ও জাতীয় কারাতে জাজ রফিকুল ইসলাম ।
সংগঠনের সভাপতি নাহিদুর রহমান দুর্জয় জানান, নারীর ক্ষমতায়ন,আত্নশ্বিাস ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে আমরা মাগুরাতে এই প্রথমবারের মতো নারী কারাতে প্রশিক্ষণের আয়োজন করেছি । বর্তমানে দেশে নারী নির্যাতন,ইফটিজিং ও বাল্যবিবাহ বৃদ্ধি পেয়েছে । তাই আমরা নারীদের আতœরক্ষা বৃদ্ধিতে কারাতের নানা কলাকৌশল শেখানোর চেষ্টা করছি । পাশাপাশি আমাদের সংগঠন বির্তক,মাদক প্রতিরোধ,শিশু শিক্ষা,বাল্যবিবাহ,জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষা নিয়ে বিভিন্ন সামাজিক কর্মকান্ড অব্যাহত রেখেছে ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















