অনলাইনের মাধ্যমে আবেদন করলে পাওয়া যাবে রাঙ্গামাটির স্থায়ী বাসিন্দার সনদপত্র। জুরুরীভিত্তিতে আবেদন করলে এক সপ্তাহের মধ্যে সুফলভোগীরা পাবে স্থায়ী সনদপত্র। আগের মত ভোগান্তি ও আর্থিক লেনদেনে সমস্যায় পড়তে হবে না । সাধারণভাবে দুইশত টাকা ও জরুরীভিত্তিতে চারশত টাকায় অনলাইনে আবেদন করলে সনদ পাওয়া যাবে বলে জানিয়েছেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে স্থায়ী বাসিন্দা সনদ অনলাইন কার্যক্রম উদ্বোধনের সময়ে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সময় প্রথম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, এনডিসি। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়সহ জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা প্রমূখ।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ বলেন, স্থায়ী বাসিন্দার সদন খুবই গুরুত্বপূর্ণ। আগে স্থায়ী সনদপত্র পেতে আর্থিক থেকে শুরু বিভিন্ন ভোগান্তিতে পড়তে হতো। অনলাইন সেবা চালু হওয়ায় এখন তা আর হবে না। জেলা প্রশাসনের এ উদ্যোগ খুবই প্রশংসনীয়। এই উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বিজনেস বাংলাদেশ/ইমরান




















