কনকনে শীত যখন ঝেঁকে বসেছে, তাপমাত্রা যখন ১৫ ডিগ্রী , উত্তর অঞ্চলের জনপদের মানুষ যখন ডান্ডায় যবুথবু, ঠিক সেই মুহূতে অসহায়, দারিদ্র, দুঃস্থ্যদের, আর খেটে খাওয়া মানুষের পাশে এসে দাড়ালেন চলনবিল খ্যাত উত্তর জনপদের পাবনার ভাঙ্গুড়ার মানবিক মূল্যবোধে বলিয়ান নেতা পৌর মেয়র গোলাম হাসনায়েন রাসেল, ৯টি ওয়ার্ডের কমিশনার, ও সমমনা ভাঙ্গুড়া আওয়ামীলীগের অঙ্গ-সংগঘঠণের নেত্রী বৃন্দ।
রবিবার ৩১ জানুয়ারি সকাল ১১টায় ভাঙ্গুড়া পৌরসভা চত্বরে আনুষ্ঠানিকভাবে এই কম্বল বিতরণ করা হয়। এতে
অসহায়, দারিদ্র, দুঃস্থ্যদের, আর খেটে খাওয়া মানুষের পাশে থেকে তাদের মধ্যে কম্বল বিতরণ করেছেন।
অনুষ্ঠানে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেলের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন ছবি, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম, সাবেক মেয়র আলহাজ্ব ওসমান গণি, সাহিত্য ও পাঠ বিষয়ক সম্পাদক প্রভাষক মো. হাসিনুর রহমান বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি ওমর ফারুক রানা, পৌর ছাত্রলীগের সভাপতি প্রভাষক হেলাল উদ্দীন।
অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন ও সংগঠনকে সুসংগঠিত রাখা ও চাঙ্গা রাখা নেতা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ ।
মেয়র গোলাম হাসনাইন রাসেল বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। তিনি বলেন পৌরসভার অর্থায়নে ১৭৫০পিচ কম্বল এলাকার অসহায়, দারিদ্র, দুঃস্থ্যদের, আর খেটে খাওয়া মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।
প্রত্যেক কাউন্সিলরদের মাধ্যমে প্রতিটি ওয়ার্ড থেকে দরিদ্র জনসাধারণের তালিকা নেওয়া হয়েছে।
এছাড়াও যদি আরও কোনো অসহায় শীতার্ত ব্যক্তি থাকে তাহলে পরবর্তীতে তাদেরতেও কম্বল দেওয়া হবে বলেও জানান মেয়র রাসেল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পুরাতন ও নব নির্বাচিত কাউন্সিলর বৃন্দ, সাংবাদিক, সুধিজন সাধারণ জনতাএবং অসহায়, দারিদ্র, দুঃস্থ্য, আর খেটে খাওয়া মানুষ, প্রমূখ ।
বিজনেস বাংলাদেশ/ইমরান




















