ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে আবু হেলাল ও রুবেল এর বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৈদ্যুতিক সেচ ঘর ও ড্রেন ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৪শে জানুয়ারী রবিবার বিকেলে বড়গাঁও ইউনিয়নের জায়গীর পাড়া নামক এলাকায় আবু হেলাল ও রুবেল বে-আইনী ও পূর্ব পরিকল্পিত ভাবে কুড়াল,দা,বশিলা নিয়ে আবুল হোসেনের বৈদ্যুতিক সেচ ঘর ভাংচুর করে। তাদের ভাংচুরের দৃশ্য পরশী হামিদুর রহমান ও শফিকুল দেখতে পেলে আবুল হোসেন কে খবর দেন। খবর পেয়ে আবুল হোসেন দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভাংচুরে বাধা দিতে গেলে হেলাল ও রুবেল ক্ষিপ্ত হয়ে আসামীদের হাতে থাকা অস্ত্র নিয়ে মারধরের জন্য এগিয়ে আসে। আবুল প্রাণ রক্ষার্থে চিৎকার করিলে এলাকাবাসী টের পেয়ে ঘটনাস্থলে আসে। এলাকাবাসীর উপস্থিতিতে আসামীরা আরো ক্ষিপ্ত হয়ে বলে এ বিষয়ে কোথাও অভিযোগ করলে আবুল ও তার সাক্ষীগনকে প্রাণাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরবর্তিতে নিরূপায় হয়ে আবুল হোসেন বাদী হয়ে গত ২৮ শে জানুয়ারি আবু হেলাল ও রুবেল এর বিরুদ্ধে ঠাকুরগাঁও বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট আমলী আদালতে ৪৪৭/৪২৭/৩৭৯/৫০৬(২)/৩৪ ধারায় মামলা দায়ের করেন। যার মামলা নং সি, আর- ৭৩/২০২১।
ভাংচুর বিষয়ে জানতে চাইলে আবু হেলাল ও রুবেল জানান , আমরা সেচ ঘড় ভাংচুর করিনি তবে ড্রেন ভাংচুর করেছি।
এ ব্যাপারে ৪নং বড়গাঁও ইউপি চেয়ারম্যান প্রভাত কুমার সিংহ বলেন, বিষয়টি শুনেছি লিখিত কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজনেস বাংলাদেশ/ইমরান




















