০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

পটিয়া ও আনোয়ারায় ১ কোটি ৮০ লাখ টাকার ইয়াবাসহ আটক ৭

চট্টগ্রাম জেলার পটিয়া ও আনোয়ারা থানা এলাকায় পৃথক দুইটি অভিযান চালিয়ে আনুমানিক ০১ কোটি ৮০ লক্ষ টাকা মূল্যের ৩৬,১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত দুইটি ট্রাক জব্দ করা হয়।
গতকাল রবিবার ৩১ জানুয়ারি দিবাগত রাত ১ঃ ০০ টার সময় পটিয়া ও আনোয়ারা থানা এলাকায় পৃথক দুইটি অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক মিডিয়া মোঃ নুরুল আবছার।
আটককৃত আসামিরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উত্তর নয়াপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে (চালক) মোঃ সিরাজ (৩৮), কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বেইঙ্গাপাড়া এলাকার মোঃ শামসুল আলমের ছেলে (হেলপার) ওমর ফারুক (২১), একই এলাকার আবুল হোসেনের ছেলে গফুর আলম (২৬) ও নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন কাজিরটেক এলাকার নুরুল ইসলামের ছেলে (চালক) আমজাদ হোসেন (৪২) এবং কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহ্পরীরদ্বীপ এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে (হেলপার) জিয়াবুল হক (৪২)। অপর দুই আসামীরা হলেন, চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন চুন্না পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে মুহাম্মদ ইউনুচ (৪৫) এবং চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন তৈলার দ্বীপ এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ ইছহাক (৪৩) বর্তমানে সাং- ওয়াপদারপাড়া (গরু বেপারী ইউছুপের টিনসেট বাড়ি) থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম।
র‌্যাব-৭, এর সহকারী পরিচালক, সিনিয়র এএসপি মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন শান্তিরহাট মেসার্স ডিডি ফিলিং স্টেশন এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে সন্দেহজনক গতিবিধির দুইটি ট্রাকে অভিযান চালিয়ে চালকসহ ৫ জনকে আটক করা হয়। পরে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-২৪৫৯) ড্রাইভিং সীটের পিছনে বিশেষ কায়দায় লুকানো ১৭,৬৮০ পিস ইয়াবা এবং অপর মিনি ট্রাক (চট্ট মেট্রো-ন-১১-৫৬৪৪) এর টুলবক্সের ভিতর সুকৌশলে লুকানো ৭,৮০০ পিস ইয়াবাসহ সর্বমোট ২৫,৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং উক্ত ট্রাক দুইটি জব্দ করা হয়।
সিনিয়র এএসপি মাশকুর রহমান জানান, অপর আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন চুন্নাপাড়া (দইলার বাড়ি) এলাকায় অভিযান চালিয়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে। পরে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্তমতে ঘরের আলমিরার ড্রয়ারের ভিতর সুকৌশলে লুকানো ১০,৬৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত মোট ৩৬,১১৫ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ০১ কোটি ৮০ লক্ষ টাকা এবং জব্দকৃত ট্রাক দুইটির অনুমানিক মূল্য ৭০ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামিদের চট্টগাম জেলার পটিয়া থানা ও আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

পটিয়া ও আনোয়ারায় ১ কোটি ৮০ লাখ টাকার ইয়াবাসহ আটক ৭

প্রকাশিত : ০৪:০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১

বিজনেস বাংলাদেশ/ইমরান