০৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

সাংবাদিকদের সাথে নতুন এসপির মতবিনিময়

 নরসিংদীর নবাগত পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় নরসিংদী জেলাবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করবে জেলা পুলিশ। মাদক, সন্ত্রাস নির্মূলে পুলিশের যে নিরন্তর চেষ্টা সেটি অব্যাহত থাকবে। সমাজে যে বৈষম্য অনিয়মগুলো আছে তা নিরসনে সকলের সহযোগিতায় কাজ করবো।

তিনি মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, নরসিংদীর দুটি পৌর নির্বাচনের প্রচার প্রচারনা চলছে। জেলা নির্বাচন কার্যালয় ও রিটার্নিং অফিসার রয়েছেন। সর্বোপরী নির্বাচন কমিশনের নির্দেশনা, প্রত্যাশা অনুযায়ী আমরা প্রতিটি কাজ করবো। নির্বাচন কমিশনের প্রতিটি নির্দেশনা আমরা সততা ও পেশাদারিত্বের সাথে পালন করবো। এতে অবশ্যই জেলাবাসীর প্রত্যাশা পূরণ হবে।

তিনি আরও বলেন, চরাঞ্চলের টেঁটাযুদ্ধ বন্ধ রাখতে পুলিশ তৎপর রয়েছে। চর অঞ্চলে আইন প্রয়োগের পাশাপাশি মানুষকে নিরুৎসাহিত করণে সকলের সহযোগিতায় কাজ করবে পুলিশ। নরসিংদীকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাখেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহিন প্রমূখ।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের সাথে নতুন এসপির মতবিনিময়

প্রকাশিত : ০৭:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১