পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলীকদম সেনাজোনের উদ্যোগে ঢাকা ম্যারাথন-২০২১ শুভ সূচনা হয়েছে। আজ (মঙ্গলবার) বিকেল ৩ টায় আলীকদম সেনাজোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মনজুরুল হাসান, পিবিজিএম, পিএসসি এর নেতৃত্বে আলীকদম সেনাজোন থেকে এ ম্যারাথন এর যাত্রা শুরু হয়। এই সময় ম্যারাথনে আরো উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোনাল স্টাফ অফিসার (জেডএসও) মেজর জামান, ক্যাপ্টেন মাহাদী, লেফটেন্যান্ট সাদমান সাকিব, ক্যাপ্টেন চন্দন কুমার দাস সহ ব্যাটালিয়নের সকল জেসিও বৃন্দ।
ম্যারাথন শেষে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মনজুরুল হাসান বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে আয়োজন কমিটি নানা কর্মসূচী গ্রহণ করেছে, তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী এই ম্যারাথন আয়োজন করেছে। এই ম্যারাথনে দেশী ও বিদেশী একশো জন দৌড়বিধ অংশগ্রহণ করবেন। এছাড়াও আলীকদম সেনা জোনের উদ্যোগে আলীকদম ও লামা উপজেলার যুবসমাজ, শিক্ষার্থী, সেনা সদস্য মিলে প্রায় দুই হাজার জন এই ম্যারাথনে অংশগ্রহণ করবে। আমাদের উদ্দেশ্য আয়োজিত এই ম্যারাথনে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃতি ও অবদান বুকে ধারণ করা।
০৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলীকদমে ঢাকা ম্যারাথন ২০২১ এর শুভ সূচনা
-
হিল্লোল দত্ত,আলীকদম (বান্দরবান) প্রতিনিধি - প্রকাশিত : ০৯:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
- 70
ট্যাগ :
জনপ্রিয়




















