সাতসকালেই কপাল খুলেছে জেলে উজ্জ্বলের। তার জালে উঠেছে ২৯ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। মাছটির দাম উঠেছে প্রায় অর্ধ লাখ টাকা।
আজ বুধবার সকালে মাওয়া ঘাটের মৎস্য আড়তে মাছটি বিক্রি করা হয়। নাদিম মিয়ার মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. জালাল মৃধার আড়ত থেকে মাছটি ৪৬ হাজার ৪০০ টাকায় কিনে নেন ঢাকার এক ব্যবসায়ী।
পরে সকালে মাওয়া ঘাটের নাদিম মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. জালাল মৃধার আড়ত থেকে এক হাজার ৬০০ টাকা কেজি দরে ৪৬ হাজার ৪০০ টাকায় কিনে নেন ঢাকার এক ব্যবসায়ী। মাছটি একনজর দেখতে ভিড় করেন উৎসুক জনগণ।
মাওয়া ঘাটের নাদিম মৎস্য আড়তের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম জানান, সকালে কাতল মাছটি পাইকারি দরে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়। এরপর মাওয়া ঘাটের নাদিম মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. জালাল মৃধার আড়ত থেকে ৪৬ হাজার ৪০০ টাকায় ওই কাতল মাছটি কিনে নেন ঢাকার এক ব্যবসায়ী।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















