দিনাজপুরের পার্বতীপুরে বে-সরকারী উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে কৃষি যান্ত্রীকরণ কার্যক্রমের আওতায় কৃষি যন্ত্রপাতির মাঠ প্রদর্শনী (ধান রোপন) অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালিকাবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের যন্ত্রের সাহায্যে কৃষক নুর হোসেনের ১ একর জমিতে ২৯ জাতের ও পলাশবাড়ি ইউনিয়নের চকমুশা এলাকার কৃষক মোস্তাসিম বিল্লার ১ একর জমিতে ৮৯ জাতের ধানের বীজ রোপন করা হয়।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও সিনজেন্টার সহযোগীতায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিবিকে’র প্রোগ্রাম ম্যানেজার মোঃ লিয়াকত আলী ও জিবিকে এন্টার প্রাইজ এর জেনারেল ম্যানেজার মেহেদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়র ওয়ালিউল ইসলাম ও সহকারী ভ্যালু চেইন ফেসিলেটর হাসান অলী প্রমুখ। এ যন্ত্র দিয়ে সারিবদ্ধভাবে কম খরচে ধান রোপন ও ভালো ফলন পাওয়া সম্ভব বলে জানান কর্মকর্তারা।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















