খুলনা জেলার ডুমুরিয়ার চুকনগরে ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১১ টায় চুকনগর বাসষ্টােন্ডর চৌরাস্তায় বক্সটি উদ্বোধনী অনুষ্ঠানে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বি পি এম। ফাইভ রিংস সিমেন্ট এর সৌজন্যে বক্সটি বাস্তবায়ন করেন খুলনা জেলা পুলিশ। এসময় প্রধান অতিথি বলেন, ট্রাফিক পুলিশের সদস্যরা রাত দিন রোদ বৃষ্টি উপেক্ষা করে যান চলাচল স্বভাবিক রেখে নাগরিককে সেবা দান করে যাচ্ছেন। তাদের একটু প্রশান্তির কথা ভেবেই স্থায়ীভাবে ট্রাফিক বক্স নির্মান করা হয়েছে। ট্রাফিক পুলিশ তাদের উপর অর্পিত দায়িত্ব যেন সঠিক ভাবে পালন করেন তিনি এ সময়ে সকল ট্রাফিক পুলিশ সদস্যকে এ আহবান জানান।এ সময় অন্যােন্যর মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের বি সার্কেল খায়রুল ইসলাম,খুলনা জেলা আওয়ামীলীগের সহসভাপতি বি এম শফিকুল ইসলাম,ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার,
আওয়ামীলীগ নেতা জি এম ফারুক,ডুমুরিয়া থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ,স্থানীয় সাংবাদিকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তি বর্গ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন,আটলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রতাপ কুমার রায়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















