চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দু’টি রাস্তার কাজের প্রাক্কলন উদ্বোধন করেছেন মেয়র মোহম্মদ নজরুল ইসলাম।বৃহস্পতিবার দুপুরে তিনি টিকরামপুর গোরস্থান রাস্তা ও চকপাড়ার একটি রাস্তার কাজের উদ্বোধন করেন।মেয়র মোহম্মদ নজরুল ইসলাম জানান, টিকরামপুর গোরস্থান রাস্তাটি ৪ লক্ষ টাকা ও চকপাড়া রাস্তাটি ৩ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।এসময় সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















