০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

চসিকের মেয়র-কাউন্সিলরদের শপথ ১১ ফেব্রুয়ারি

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী ও কাউন্সিলরদের শপথ আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ঢাকার ওসমানি মিলনায়তনে সকাল ১১টার দিকে এ শপথ অনুষ্ঠান হবে।বিষয়টি জানিয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, চসিকের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান আগামী ১১ ফেব্রুয়ারি সকাল ১১ টায় ওসমানি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সেদিন মেয়রকে ভার্চুয়ালি গণভবন থেকে প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করাবেন। অন্যদিকে কাউন্সিলরদের স্থানীয় সরকার মন্ত্রী শপথ পাঠ করাবেন। এরআগে ২৭ জানুয়ারি অনুষ্ঠিত ভোটে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৪ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৪০ জন নির্বাচিত হয়। চসিকের ৩১ নম্বর সাধারণ আসনের কাউন্সিলর পদটিতে এখনও ভোট হয়নি। আগামী ২৮ ফেব্রুয়ারি এই ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১ ফেব্রুয়ারি প্রার্থীদের গেজেট প্রকাশিত হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

চসিকের মেয়র-কাউন্সিলরদের শপথ ১১ ফেব্রুয়ারি

প্রকাশিত : ০৭:০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১