কুমিল্লার দাউদকান্দি উপজেলায় রবিবার করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
ফ্রন্টলাইনার (করোনাকালীন সম্মুখ যোদ্ধা) হিসেবে দাউদকান্দি উপজেলায় প্রথম ব্যক্তি হিসেবে টিকা গ্রহণ করেছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) ।রবিবার সকালে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিট-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধনী দিনে তিনি,দাউদকান্দি উপজেলার প্রথম ব্যক্তি হিসেবে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহি অফিসার কামরুল ইসলাম খান, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহিনুর আলম সুমন, উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার মোঃ জামাল উদ্দিন ও দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মী বৃন্দ।
টিকা গ্রহণের পর দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী(অব.) বলেন, করোনাভাইরাস এর প্রথম থেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে জনগনের সেবায় কাজ করে গেছে,আজ করোনা ভাইরাসের টিকা গ্রহণ করে আপনাদের সকলকে উদ্বুদ্ধ করছি। গুজব কারীদের কথায় কান না দিয়ে স্বতঃস্ফূর্তভাবে করোনাভাইরাস প্রতিরোধে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করবেন। সরকার আপনাদের সেবায় বিনামূল্যে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচী গ্রহণ করেছে।
এসময় সাংবাদিকদের সাথে দাউদকান্দি উপজেলা নির্বাহি অফিসার কামরুল ইসলাম খান বলেন, ফ্রন্টলাইনার ও ৫৫ বয়স্ক ব্যক্তিরা অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করতে পারবেন। পর্যায়ক্রমে দাউদকান্দির সকল জনগণের জন্য করোনা ভাইরাসের টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য কর্মকর্তা ডা: শাহিনুর আলম সুমন বলেন, রেজিস্ট্রেশন এর মাধ্যমে দাউদকান্দি উপজেলায় প্রথম ধাপে পঞ্চাশোর্ধ ব্যক্তি এবং অগ্রাধিকার ভিত্তিক পেশার লোকেরা করোনা ভাইরাসের টিকা নিতে পারবেন। এজন্য দাউদকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে রেজিস্টেশন বুথ স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য,গত ২৭ জানুয়ারি বুধবার বিকেল সাড়ে তিন টায় করোনা ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভার্চুয়ালি এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। সেদিন ২৫ জনকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়া হয়।
বিজনেস বাংলাদেশ/ইমরান




















