কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কোভিড-১৯ টিকা দান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার সকাল দশটার সময় সারা বাংলাদেশের ন্যায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে কোভিড-১৯ টিকা দান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটার সময় ভিডিও কনফারেন্সের এর মাধ্যমে (কুষ্টিয়া- ২) আসনের সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কোভিড-১৯ টিকা দান কর্মসূচি শুভ উদ্বোধন করেন। ভেড়ামারা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার নুরুল আমিন নিজে টিকা নিয়ে কর্মসূচি শুরু করেন। এরপর ডাক্তার সবুজ, ডাক্তার সৌরভ কুমার কুন্ডু, এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুরুল আমিন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শাহজালাল, ডাক্তার শাহজালাল শহীদ সবুজ, উপজেলা জাসদের সাধারন সম্পাদক এস এম আনছার আলী, উপজেলা শিক্ষা অফিসার আহসান আরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, ডাক্তার শুভাশিস, মেডিকেল টেকনোলজি আমিনুল ইসলাম মুকুল, সহকারী প্রোগ্রামার আলমগীর হোসেন, ডাক্তার মিজানুর রহমান,সহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু বলেন, বহু আকাঙ্খিত এই কোভিড-১৯ টিকা ভেড়ামারায় সহ সারা বাংলাদেশে নিয়ে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এবং আমরা সবাই টিকা নিবো এবং টিকা নেওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করবো।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















