নরসিংদীর শিবপুর উপজেলার ঘাশিরদিয়া এলাকায় নির্মাণাধীন বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড (ট্রান্সকম)’র ৩৯ জন শ্রমিক ছাঁটাই করা হয়েছে। ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
(রবিবার ৭ ফেব্রুায়ারি) সকালে ছাঁটাইকৃত কর্মীবহালের দাবিতে শিবপুরে নির্মাণাধীন কারখানার ভিতরে ছাঁটাইকৃত শ্রমিকরা মৃত শ্রমিক শাহ-আলমের লাশবাহী এম্বুলেন্স সামনে রেখে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানাটির সামনে অবস্থান করছে।
সিবিএ এর সভাপতি মো. মোস্তফা কামাল জানান, বিনা নোটিশে গত ১লা ফেব্রুয়ারি ট্রান্সকম ৩৯ জন শ্রমিক ছাঁটাই করেছে। চাকরি হারানোর চিটি পেয়ে গতকাল শাহ আলম হাওলাদার(৫৫) স্ট্রোক করে মৃত্যু বরণ করেছেন। মৃত শাহ আলম বরিশালের দরিচর গ্রামের মৃত জবেদ আলী হাওলাদারের ছেলে।
অপরদিকে মোল্লা বাবুল (৫০) নামের ১জন শ্রমিক হাসপাতালে আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এছাড়াও আরো ১০জন শ্রমিক গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
তিনি আরোও বলেন, আমাদের সাথে কোন প্রকার আলোচনা ছাড়াই অনৈতিক অন্যায় ভাবে, সম্পূর্ণ মনগড়ামতো অভিজ্ঞ শ্রমিকদেরকে ছাঁটাই করে নতুন শ্রমিক নিয়োগ দিচ্ছে। ছাঁটাইকৃত ৩৯জন শ্রমিককে চাকরিতে পুনর্বহাল না করলে আমারা বাধ্য হয়ে কঠোর আন্দোলনে নামতে হবে।
বিক্ষুব্ধ শ্রমিক মিয়ার উদ্দিন বলেন, ট্রান্সকম কর্তৃপক্ষ আমাদেরকে কোনো রকম কারণ ছাড়াই জোরপূর্বক ছাঁটাই করছে। আমাদের জীবন এখন অনিশ্চয়তায়। আমাদের দাবি একটাই কর্তৃপক্ষ আমাদেরকে যেন কাজে পুনর্বহাল করে এবং মৃত শাহ আলমের পরিবারকে যেন আর্থিক ভাবে সহায়তা করেন এবং অসুস্থ শ্রমিকদের যেন সুচিকিৎসার ব্যবস্থা করেন।
এবিষয়ে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড (ট্রান্সকম) এর প্রশাসনিক কর্মকর্তা সোহব্বত আলীর সাথে কথা বলতে চাইলে তিনি সংশ্লিষ্ট বিষয়ে মুখ খুলতে অপারগতা প্রকাশ করেন।বিজনেস বাংলাদেশ/ইমরান
০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
শিবপুরে ট্রান্সকমে চাকরি হারানোর খবর পেয়ে ১ শ্রমিকের মৃত্যু
-
এম নূরউদ্দিন আহমেদ, নরসিংদী - প্রকাশিত : ০৭:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- 85
ট্যাগ :
জনপ্রিয়




















