বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙামাটি সেনা রিজিয়নের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার ইফতেকুর রহমান পিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন ডিজিএফ রাঙামাটি কর্নেল ইমরান ইবনে রউফ, লে. কর্নেল আনম ফয়সাল, রাঙামাটি সদর জোন কমান্ডার মো. রফিকুল ইসলাম।
ম্যারাথন প্রতিযোগীতায় ৩০০ সেনা সদস্য অংশগ্রহণ করেন। মাসব্যাপী এ প্রতিযোগিতা ধারাবাহিকভাবে অন্যান্য সেনানিবাসে অনুষ্ঠিত হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















