বাংলাদেশ সরকারি কর্মচারি সম্মিলিত পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মনোনীত হলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মোঃ আতাউর রহমান।
শনিবার সংগঠনের আহবায়ক মোঃ ফরিদুল ইসলাম এবং সদস্য সচিব মোঃ মনির হোসেন সাক্ষরিত এই কমিটির সকলের নাম প্রকাশ করা হয়।
নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্য আতাউর রহমান জানান, সংগঠনের মূল কাজ হলো ২০১৫ সালের পে-স্কেলে ১১-২০ গ্রেডের সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন বৈষম্য দূর করার দাবি বাস্তবায়ন।
বিজনেস বাংলাদেশ/ইমরান




















