নরসিংদীর রায়পুরায় সৌর বিদ্যুতায়িত সড়কবাতি প্রকল্প সরজমিনে পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক , স্থানীয় সরকারের যুগ্ম সচিব ডঃ আমিনুর রহমান। বুধবার ১০জানুয়ারী সকালে রায়পুরা পৌরসভা পরিদর্শন করেন।
পরে পৌর এলাকায় স্থাপনকৃত জলবায়ু ফান্ডের আওতায় ২ কোটি টাকার সৌর বিদ্যুতায়িত সড়কবাতি প্রকল্প সরজমিনে ভিজিট করেন তিনি। প্রথমে রায়পুরা উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক , স্থানীয় সরকারের যুগ্ম সচিব ডঃ আমিনুর রহমান।
এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সাদেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা প্রমূখ। স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ভুইয়া মো. রেজাউর রহমান, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, পৌরসভার সচিব মনিরুজ্জামান বকুল উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান




















