আগামী এক বছরের জন্য মির্জাগঞ্জ উপজেলা ছাত্র লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মোঃ খায়রুল আলম শাহিন কে সভাপতি ও মোঃ ইমরান হাওলাদারকে সাধারণ সম্পাদক করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
বুধবার (১০ ফেব্রুয়ারী) পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান শিকদার ও সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক ভুইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়াও মোঃ শাকিল হোসেন (সায়েক) মোঃ নাজমুল হাসান মাহমুদ মৃধা, মেহেদী হাসান সৌরভ, মোঃ রাসেল হাওলাদার, মোঃ ইলিয়াস হাওলাদারকে সহ-সভাপতি ও মোঃ নিজাম হাওলাদার, মেহেদী হাসান অন্তর, মোঃ সাগর হাওলাদাকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আদনান হোসেন শাওন, মোঃ আবদুর রহিম স্বজলকে সাংগঠনিক সম্পাদক করে ৩৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ইমরান




















