দ্বিতীয় বারেরমত আবারও জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখছেন সাবেক সফল কমিশনার মরহুম মিলন খন্দকারের সহধর্মীনি নারী নেত্রী নুরুন নাহার ।
তিনি দাউদকান্দি বর্তমান সফল সংরক্ষিত মহিলা আসনের বিপুল ভোটে নির্বাচিত প্রতিনিধি বিগত পৌরসভা নির্বাচনে ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর বিজয়ী হয়ে এলাকার সকল উন্নায়নে ব্যাপক বিশেষ অবদান রাখেন । তিনি তার ওয়ার্ডের উন্নায়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য এবার আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন ।
চলতি মাসের ১৪ ফেব্রুয়ারি ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে ।
নুরুন নাহার খন্দকার দাউদকান্দির প্রধান প্রাণকেন্দ্র দোনারচর পৌর শহরের বাসিন্দা
।
নুরুন নাহার দীর্ঘ দিন ধরে পৌরশহরে এবং উপজেলায় বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মকা- করে আসছেন। এনজিও থেকে শুরু করে বহুজাতিক সংস্থা, প্রতিবন্ধী ভাতা ,কম্বল বিতরন, বিধাবা ভাতা, বয়স্কভাতা ,পথশিশুসহ মানবিক ও সামাজিক কর্মকা- ও অসাধারণ দক্ষতা তার রয়েছে। তার সেবার পরিধি বৃদ্ধি করতে তিনি ২য় বারেরমত নির্বাচনে নারী কাউন্সিলর প্রার্থী হয়েছেন। পৌরবাসীর একজন সুযোগ্য জনপ্রতিনিধি হতে যে দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতার প্রয়োজন এরই মধ্যে সে গুণাবলী অর্জন করতে অনেকটাই তিনি সক্ষম হয়ে উঠেছেন।
নাহার খন্দকার বলেন, আবারও সময় সুযোগ তৈরি হওয়ায় তিনি সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী হয়েছেন। তিনি আবারও বিপুল ভোটে জয়ী হবেন বলে বিশ্বাস করেন ।
তিনি আরও জানান, এলাকার লোকজনের ব্যাপক সাড়া পাচ্ছি। তাছাড়া পরিবারের লোকজনসহ আত্মীয় স্বজনরা আমার পাশে এসে দাঁড়িয়েছে। সমাজের লোকজনও অনেকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আমি ছোট বড় সবার কাছে দোয়া ও ভোট চেয়ে বেড়াচ্ছি। জনগণ আমাকে ভোট দিয়ে ২য় বারের মত নির্বাচিত করবে।
তিনি আরো বলেন, এ কনকনে শীতের মাঝেও যারা রাতদিন অক্লান্ত পরিশ্রম করে আমার প্রতীক আনারসের গণসংযোগ করছেন আমি বরাবরই তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ ।
১৪ ফেব্রুয়ারি সকালে আপনারা ভোট কেন্দ্রে যাবেন আমাকে সহযোগিতা ও ভোট প্রদান করবেন । আমাকে আনারস মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে আপনি আপনার নিজ এলাকার উন্নয়ন বুজে নিবেন ।
বিজনেস বাংলাদেশ/ইমরান





















