নওগাঁর মহাদেবপুরে ট্রলির ধাক্কায় মোটর সাইকেল আরোহী আজিজুল হক (৪৮) নিহত হয়েছেন । এ ঘটনায় মোটরসাইকেল অপর আরোহী আরোহী সাজ্জাদ হোসেন (৪২) গুরুত্ব আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। বৃহস্পতিবার বিকাল ২ টার দিকে মহাদেবপুর উপজেলার মহাদেবপুর-পোরশা আঞ্চলিক সড়কের কুঞ্জবন এলাকার কালাম ব্রিকস এর সামনে এ দূর্ঘটনাটি ঘটেছে। নিহত আজিজুল হক জেলার পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়নের ছাতুয়া গ্রামের মৃত ফরহাদ হোসেনের ছেলে। আহত সাজ্জাদ হোসেন একই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজিজুল ও সাজ্জাদ বাড়ি থেকে দুপূরে একটি মোটরসাইকেল যোগে মহাদেবপুর যাচ্ছিলেন। পথিমধ্যে কুঞ্জবন এলাকার কালাম ব্রিকসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দু’জনই গুরুত্ব আহত হন। এতে আজিজুল ঘটনাস্থলেই মারা যান । স্থানীয়রা আহত অবস্থায় সাজ্জাদকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনার পর ট্রলিটি ফেলে রেখে চালক-হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, সংবাদ পেয়ে দূর্ঘটনাস্থলে থেকে ঘাতক ট্রলিটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















