১৪ফেব্রয়ারী নরসিংদী ও মাধবদী পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং আপিল কর্তৃপক্ষ, নরসিংদী ও মাধবদী পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১’র সৈয়দা ফারহানা কাউনাইন।এসময় স্থানীয় সরকার উপপরিচালক ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নরসিংদী পৌরসভার রিটার্নিং অফিসার কমল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনা পারভীন উপস্থিত ছিলেন।
ব্রিফিং সভাপতি তাঁর বক্তব্যে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য নিযুক্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণকে নির্বাচনী এলাকা, প্রয়োজনীয় আইন-বিধি এবং পালনীয় দায়িত্বসমূহের বিষয়ে সম্যক ধারণা রাখা এবং একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তাঁদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এসময়, নরসিংদী পৌরসভার ৪০ টি কেন্দ্রে ১৮ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ১২ টি গাড়ি নিয়ে Rab ‘র ৭২ জন সদস্য টহলে থাকবে। ১৫০ জন বিজিবি সদস্য টইলে থাকবে। প্রতি কেন্দ্রে ৯ জন পুলিশ ৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতি ৪/৫ টি কেন্দ্রে পুলিশের উচ্চক্ষমতা সম্পন্ন ১ টি করে স্ট্রাইকিং ফোর্স টইলে থাকবে জানান।
সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নরসিংদী পৌরসভায় ব্যালটে মাধবদী পৌরসভায় ইভিএম পদ্ধতিতে।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ





















