১২:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

পদ্মায় লঞ্চ-তেলবা‌হী ট্যাংকা‌রের সংঘর্ষ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মাঝ পদ্মায় দৌলতদিয়াগামী এমভি ফ্লাইং বার্ড ২ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ও ওটিসাংহাই-৪ নামের তেলবাহী একটি ট্যাংকারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী লঞ্চের ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত লঞ্চের যাত্রী হারুন অর রশিদ জানান, বরিশাল ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য তিনি পাটুরিয়া থেকে দৌলতদিয়াগামী একটি ওই লঞ্চে ওঠেন। নদী পার হওয়ার সময় একটি ট্যাংক দ্রুতগতিতে এসে তাদের লঞ্চে ধাক্কা মারে। ধাক্কায় অনেকে নদীতে পড়ে যান। তিনি জীবন বাঁচাতে সব পোশাক খুলে ফেলেন এবং সাঁতরে আরেকটি লঞ্চে ওঠেন। সে সময় কে বা কারা তার ব্যাগপত্র নিয়ে গেছে। আর যারা পড়ে গেছেন, অন্যান্য লঞ্চ এসে তাদের উদ্ধার করে।

লঞ্চের সারেং আবুল হোসেন জানান, পাটুরিয়া প্রান্ত থেকে লঞ্চটি দৌলতদিয়া যাচ্ছিল। মাঝ নদী পার হওয়ার পর দুইটি তেলের ট্যাংক পাল্লা দিয়ে যাওয়ার সময় তার লঞ্চে সরাসরি আঘাত করে। এসময় নদীতে কয়েকজন পড়ে গেলেও তারা উঠে আসতে সক্ষম হয়েছেন। তবে লঞ্চের ক্ষতি হয়েছে।

দৌলতদিয়া লঞ্চঘাট ম্যানেজার মো. নুরুল আনোয়ার মিলন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো যাত্রী নিখোঁজের খবর পাওয়া যায়নি। তবে লঞ্চের ক্ষতি হয়েছে। এছাড়া তেলবাহী ট্যাংকারটি মাঝ নদীতে আছে। আল্লাহ সহায় আছেন, তাই বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়নি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফের যুদ্ধ হলে ‘আরও চমক’ দেখবে বিশ্ব: ইরানের হুঁশিয়ারি

পদ্মায় লঞ্চ-তেলবা‌হী ট্যাংকা‌রের সংঘর্ষ

প্রকাশিত : ০৩:৪৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১