০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থকদের প্যানেল ঘোষণা

আসন্ন ২০২১-২০২২ সেশনের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল ঘোষণা করেছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে এক বৈঠকে ১৪ জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়।

সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ফজলুর রহমান, দুটি সহ-সভাপতি পদে জয়নাল আবেদিন তুহিন ও জালাল আহমেদ, সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, দুটি সহ-সম্পাদক পদে মাহমুদ হাসান ও রাশিদা আলম ঐশী, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহবুবকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সাতটি সদস্য পদে মনজুরুল আলম সুজন, শফিকুল ইসলাম শফিক, গোলাম মোহাম্মদ জাকির, পারভীন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব, নিয়াজ মুহাম্মদ মাহবুব ও ইফতেখার আহমেদকে মনোনীত করা হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে হতে পারে বলে জানা গেছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২১ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন সরকার সমর্থক সাদা প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। অন্যদিকে সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন বিএনপি সমর্থক নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

ট্যাগ :
জনপ্রিয়

বুড়িচংয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থকদের প্যানেল ঘোষণা

প্রকাশিত : ০৯:০৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১