০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

লালমনিরহাটে একই জমিতে তিন ফসল চাষাবাদ

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার প্রত্যান্ত পল্লীতে এক জমিতে একই সাথে তিন ফসল চাষ করে বাম্পার ফলনে অধিক লাভের স্বপ্ন দেখছে কৃষক জুহদ্দিন। হাতীবান্ধা উপজেলার মাটি সবজী চাষের জন্য উপযোগি। একই জমিতে পরীক্ষা মুলক খিড়া ও পানি কুমড়া (জালি) এবং আলু চাষ করে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষক। জুহদ্দিন হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী গ্রামের চাষী। সরেজমিনে দেখাগেছে, হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী গ্রামের চাষী জুহদ্দিন নিজ বাড়ীর সামনে ১ বিঘা জমিতে পরীক্ষামুলক ভাবে একই জমিতে খিড়া ও পানি কুমড়া (জালি) এবং আলু চাষ করেছেন। এবারে এখন পর্যন্ত আকাশের আদ্রতা ভাল ও পোকার আক্রমন কম থাকায় এক জমিতে তিন ফসল চাষ করে ভাল ফলনের আশা এবং অধিক মুনাফা লাভের আশা করছে জুহদ্দিন।
চাষী জুহদ্দিনের সাথে হলে তিনি জানায়, এলাকার
অনেকেই বলেছিলেন, আমাদের হাতীবান্ধার মাটি না-কী সবজী চাষের জন্য উপযোগী নহে, আমার-তো বেশি জমি নাই, অনেকের কথা যাচাই করার জন্য এক বিঘা জমিতে পরীক্ষামুলক খিড়া চাষ করি, কিন্তু আমার অল্প জমি থাকায় মনের মধ্যে দুবর্লতা কাজ করছিল। যদি খিড়া না হয়, তা হলে-তো আমার ক্ষতি হবে এই ভেবে সাথী ফসল পানি কুমড়া এবং আলু একই সাথে চাষবাদ করি। নিয়মিত পরিচর্যা করছি সঠিক সময় জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ করে আসছি। এ অবস্থায় এখন পরীক্ষামুলক ক্ষেতের অগ্রগতি দেখে বাম্পার ফলনের আশা করছি। এলাকার মানুষও আমার একই জমিতে খিড়া ও পানি কুমড়া
(জালি) এবং আলু চাষ দেখে যেন তারা সবজী চাষ করতে আগ্রহী হয়। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওমর ফারুক জানান, জুহদ্দিন এর মত অনেকেই অন্যান্য বছরের তুলনায় চলতি রবি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় এবারে খিড়া এবং সবজী চাষ করে অধিক লাভের আশংখা করছে । এছারাও আগামীতে সবজি
চাষে চাষীদের আগ্রহ বাড়ছে। তিনি আরও বলেন আবহাওয়া অনুকুলে থাকায় ক্ষেতের আদ্রতাও ভাল দেখা যাচ্ছে। যাহা দেখে চাষীরাও বাম্পার ফলনের স্বপ্ন দেখছে। একই সাথে আগামিতে বেশি করে সবজী চাষ করার উৎসাহ বাড়ছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

আশুগঞ্জে গাঁজা উদ্ধার,দুই মাদক কারবারী গ্রেফতার

লালমনিরহাটে একই জমিতে তিন ফসল চাষাবাদ

প্রকাশিত : ০৭:৫৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১