১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

ভালোবাসা দিবসে আসছে ন্যান্সির ‘জলরঙ’

ভালোবাসা দিবসে আসছে জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সির ‘জলরঙ’। এতে ন্যান্সির সাথে ডুয়েট গান গাইবেন তরুণ কণ্ঠশিল্পী বাশার। গানটির কথা লিখেছেন রেজাউর রহমান রিজভী। কথাগুলো হলো ‘জলরঙে এঁকেছি দেখো, মিথ্যে এক ছবি, সুখ ভাসে লোনা জলে, ভুলেছো কেন তুমি’। আর গানটির সুর ও সংগীত পরিচালনায় সজীব দাস।

গানটি প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘জলরঙ’ গানটির কথা ও সুর খুবই সুন্দর। আর সজীব দাসের সুরে বাশারের সঙ্গে এবারই প্রথম গান গাইলাম। আশা করি শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে।’

nancy

বাশার বলেন, ‘আমার অনেক প্রিয় একটি গান ‘জলরঙ’। গানের কথাগুলো যেমন অসাধারণ, তেমনি সজীব দা গানটির দারুণ সুর-সংগীত করেছেন। আর ন্যান্সির সঙ্গে প্রথম দ্বৈত গান করলাম। নিঃসন্দেহে দারুণ অভিজ্ঞতা।’

সজীব দাস বলেন, ‘ন্যান্সি আমার অনেক পছন্দের একজন শিল্পী। আর বাশারের গায়কীও বেশ ভালো। দুজনের কম্বিনেশনে ‘জলরঙ’ গানটি বেশ ভালো হয়েছে। আশা করি শ্রোতারা গানটি পছন্দ করবেন।’

বাশার জানান, আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে ‘জলরঙ’ গানটির লিরিক্যাল ভিডিও ইউটিউবে ‘সাদামাটা’ চ্যানেলে সোমবার বিকেলে মুক্তি পাবে। গানটি বাশারের প্রথম একক অ্যালবাম ‘জলরঙ’-এ থাকবে। অ্যালবামের অন্য দুটি গানেরও সুর-সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। চলতি বছর অ্যালবামটি প্রকাশ পাবে।

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

ভালোবাসা দিবসে আসছে ন্যান্সির ‘জলরঙ’

প্রকাশিত : ১২:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮