০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

নোলক’র পোস্টারে শাকিব-ববির ঝলক

গেল বছরের শেষদিকে শাকিব খান ও চিত্রনায়িকা ববি চুক্তিবদ্ধ হয়েছিলেন ‘নোলক’ নামের একটি ছবিতে। এরইমধ্যে শেষের পথে রয়েছে ছবিটির শুটিং। বেশ কয়েকটি পোস্টারও প্রকাশ হয়েছে, যা আলোচনায় এনেছে ছবিটিকে। নতুন গেটাপ আর ভিন্ন উপস্থাপনায় চমকে দিয়েছেন শাকিব খান, সেইসঙ্গে ববিও। সম্প্রতি প্রকাশ পেয়েছে নতুন আরও একটি পোস্টার। এটি ‘নোলক ‘ ছবির চতুর্থ লুক।

শাড়ি আর চশমায় আবেদরময়ী ববির পেছন মটরসাইকেলে চড়া শাকিব খান। রোমান্টিকতাই এই লুকে প্রাধান্য পেয়েছে। এরইমধ্যে পোস্টারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে।

শাকিব-ববি ছাড়াও ‘নোলক’ ছবিত অভিনয় করছেন তারিক আনাম খান, নিমা রহমান, মৌসুমী, ওমর সানী, শহীদুল আলম সাচ্চু, রেবেকা, রজতাভ দত্ত (ভারত) প্রমুখ। চলতি বছরেই এটি মুক্তি পাবে বলে জানান নির্মাতা রাশেদ রাহা।

প্রসঙ্গত, গেল ১ ডিসেম্বর থেকে হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে ছবিটির শুটিং শুরু হয়। বি হ্যাপি এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মাণ করছেন নতুন পরিচালক পরিচালক রাশেদ রাহা। আপাতত শুটিং বন্ধ রয়েছে। চলতি মাসের শেষ দিকে বাকী কাজের শুটিং হবে।

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

নোলক’র পোস্টারে শাকিব-ববির ঝলক

প্রকাশিত : ০১:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮