১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন আলিয়া

বলিউডের তারকা অভিনেত্রী আলিয়া ভাট এবার নাম লেখালেন প্রযোজনার খাতায়। টুইটারে এ বিষয়ে ঘোষণা দিয়েছেন তিনি। আলিয়ার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ইটারনাল প্রোডাকশন।

টুইটারে আলিয়া লিখেছেন, এ ঘোষণাটি দিতে পেরে খুবই খুশি… প্রযোজনা করতে যাচ্ছি। আপনাদের গল্প বলতে চাই। আনন্দের গল্প, উষ্ণ এবং রহস্যময়তার গল্প। বাস্তব গল্প। কালজয়ী গল্প।

বর্তমানে আলিয়া তার ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। সঞ্জয় লীলা বানশালি পরিচালিত এ ছবি মুক্তি পাবে আগামী ৩০ জুলাই। মুক্তির অপেক্ষায় আছে আলিয়ার ‘আরআরআর’, ‘ব্রহ্মাস্ত্র’র ছবি দুটিও।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন আলিয়া

প্রকাশিত : ১২:২৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১