১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

গরুকে আইডি কার্ড দিচ্ছে ভারত সরকার

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ১০:৩৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮
  • 229

এখন থেকে আধার কার্ডের (জাতীয় পরিচয়পত্র) মতো ইউআইডি বা ইউনিক আইডেনটিটি কার্ড পাবে গরুরা। গরুর এ পরিচয়পত্র চালু করছে ভারতে নরেন্দ্র মোদি সরকার। সরকার প্রথম পর্যায়ে ৫০ কোটি রুপি বরাদ্দ করেছে গরুর জন্য কার্ড তৈরিতে।

ভারতীয় নাগরিকদের জন্য এর আগে পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হতো রেশন কার্ড ও প্যান কার্ড। ২০১৪ সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর চালু করে আধার কার্ড। পরিচয়ের প্রধান দলিলই হচ্ছে এই আধার কার্ড। এবার গরুর জন্যও কার্ড তৈরির উদ্যোগ নিল সরকার।

ওয়ান ইন্ডিয়ার বেঙ্গলির প্রতিবেদনে বলা হয়েছে, গরুর ইউআইডি কার্ড তৈরিতে প্রথম পর্যায়ে ৫০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। প্রথম পর্যায়ে এই কার্ড দেওয়া হবে চার কোটি গবাদিপশুকে। সেই কার্ডে আধার কার্ডের মতো প্রতিটি গবাদিপশুর পরিচয় থাকবে। অর্থাৎ, গবাদিপশুর উচ্চতা, লিঙ্গ, শারীরিক চিহ্ন ইত্যাদি।

ভারতের কৃষি মন্ত্রণালয় এই কার্ড দেওয়ার ব্যবস্থা নিয়েছে। একেকটি কার্ডের খরচ পড়ছে ৮ থেকে ১০ রুপি। গবাদিপশুর এই কার্ডের নাম দেওয়া হয়েছে ‘পশু সঞ্জীবনী’।

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

গরুকে আইডি কার্ড দিচ্ছে ভারত সরকার

প্রকাশিত : ১০:৩৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮