০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ছোটভাই খুনের একদিন পর বড়ভাইয়ের ঝুলন্ত লাশ

জমি নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরার পাটকেলঘাটায় ছোটভাইকে হত্যার ঘটনায় একদিন পর অভিযুক্ত বড়ভাই শাহজাহান মল্লিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ মার্চ) সকালে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদো বাটরা গ্রামের একটি বাগানের আমগাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহজাহান মল্লিক তালা উপজেলার জগদানন্দকাটি গ্রামের মজিদ মল্লিকের ছেলে।

এর আগে, রবিবার রাতে জগদানন্দকাটি গ্রামে বড়ভাই শাহজাহান মল্লিকের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন ছোটভাই মনতাজ মল্লিক (৩৫)।

কলারোয়া থানার ওসি খায়রুল কবীর বিজনেস বাংলাদেশকে জানান, ছোটভাই মনতাজ মল্লিককে হত্যার পর থেকে শাজাহান পলাতক ছিলেন। এর একদিন পর মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদো বাটরা গ্রামের একটি বাগানের আমগাছে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহত শাহজাহান মল্লিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাটকেলঘাটা থানার ওসি ওয়াহিদ মোরশেদ জানান, রবিবার রাতে ছোটভাই মনতাজ মল্লিক মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বড়ভাই শাহজাহান মল্লিক কয়েকজনকে সঙ্গে নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে।

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

ছোটভাই খুনের একদিন পর বড়ভাইয়ের ঝুলন্ত লাশ

প্রকাশিত : ০৩:৩৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১