০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

চলচ্চিত্রে নতুন মুখের সন্ধানের সঙ্গী এশিয়ান টেলিভিশন

নতুন অভিনেতা-অভিনেত্রীর খোঁজে চলচ্চিত্র পরিচালক সমিতি আয়োজন করতে যাচ্ছে ‘নতুন মুখের সন্ধানে’। এই আয়োজনের সঙ্গে সমঝোতা চুক্তি করলো এশিয়ান টেলিভিশন। গত বুধবার সন্ধ্যায় এশিয়ান টিভি কার্যালয়ে এই চুক্তি সাক্ষর হয়। সারা বাংলাদেশ থেকে বাছাইয়ের মাধ্যমে নতুন নতুন অভিনয়শিল্পী তৈরি করবে এশিয়ান টেলিভিশন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও এশিয়ান টিভি’র চেয়ারম্যান আলহাজ্ব হারুন-উর-রশীদ সিআইপি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

‘নতুন মুখের সন্ধানে’ রিয়েলিটি শোর মাধ্যমে এশিয়ান টিভি শিল্পী সঙ্কট দূর করবে বলে আশা চলচ্চিত্র পরিচালক সমিতির। এ জন্য এশিয়ান টিভির চেয়ারম্যানকে ধন্যবাদ জানান সমিতির কর্মকর্তারা।

এ সময় সমিতির সহ-সভাপতি মমতাজুর রহমান আকবর ও মহাসচিব বদিউল আলম খোকনসহ এশিয়ান টিভি’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ বিরতির পর আবারো শুরু হচ্ছে ‘চলচ্চিত্রে নতুন মুখের সন্ধানে’ শীর্ষক রিয়েলিটি শো। আর এবারের জমকালো প্রতিযোগিতামূলক শো-টির মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হলো এশিয়ান টেলিভিশন।

চলচ্চিত্রের কল্যাণে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন এশিয়ান টিভি’র চেয়ারম্যান আলহাজ্ব হারুন-উর-রশীদ সিআইপি। একইসাথে বিদেশি চ্যানেলে প্রদর্শিত সিরিয়াল ও ছবি বর্জনের আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, ১৯৮৩ সালে প্রথমবারের মতো এফডিসিতে শুরু হয় নতুন মুখের সন্ধানে। এরপর চলে ১৯৯০ সাল পর্যন্ত। সে সময় কয়েক বছরে নতুন মুখের সন্ধানে এই আয়োজনের মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে আগমন ঘটে মান্না, দিতি, মিশা, আমিন খান, অমিত হাসানের মতো তারকাদের। এতগুলো বছর পর আবার এই আয়োজন করার জন্য আয়োজকদের উদ্যোগটি নেওয়ার জন্য সাধুবাদ জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ঠ অনেকেই।

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

চলচ্চিত্রে নতুন মুখের সন্ধানের সঙ্গী এশিয়ান টেলিভিশন

প্রকাশিত : ০২:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮