০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

চট্টগ্রামে ডা. শাহাদাত আটক

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ ট্রিটমেন্ট হাসপাতালের চেম্বার থেকে তাকে আটক করা হয়।

একই সময় আটক করা হয়েছে শাহাদাতের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মারুফ এবং পাঁচলাইশ থানা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলীকে। ডা. শাহাদাতকে আটকের বিষয়টি জানিয়েছেন নগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস।

সোমবার (২৯ মার্চ) বিকেল থেকে নগর বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে আটক করা হয় বিএনপির ১৫ নেতাকর্মীকে। এই সংঘর্ষের ৩ ঘণ্টা পর আটক করা হয় ডা. শাহাদাত হোসেনকে।

ডা. শাহাদাত সম্প্রতি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান জানান, বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। এই সময় ৬/৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

চট্টগ্রামে ডা. শাহাদাত আটক

প্রকাশিত : ০৩:৩৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১