০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

জলাবদ্ধতা নিরসনে বেদখলকৃত খাল পুনরুদ্ধারের প্রতিশ্রুতি সুবিদ আলী ভূঁইয়ার

  • ইমরান মাসুদ
  • প্রকাশিত : ০৭:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
  • 91

প্রায় ৩০ বছর ধরে বেদখল থাকা দাউদকান্দির ঐতিহ্যবাহী বলদা খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ীর কমিটির সভাপতি মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া।

গত সোমবার বলদা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, উপজেলা আ.লীগ সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরি, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি রকিব উদ্দিনসহ উপজেলা আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেন, দাউদকান্দিতে জনদুর্ভোগ কমাতে, সকল ধরনের বেদখলকৃত সরকারি খাল পুকুর ডোবা পুনরুদ্ধারে যথোপযুক্ত কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে। বলদা খাল দাউদকান্দির নিষ্কাশন এবং সুপেয় পানি প্রবাহের অন্যতম একটি মাধ্যম ছিল, সময়ের বিবর্তনে বিভিন্ন মহলে এটি বেদখল হয়ে যায় এখন এটি পুনরুদ্ধারের মাধ্যমে এলাকাবাসীকে একটি দৃষ্টিনন্দন পর্যটন স্থান হিসেবে বলদাখালকে উপহার দেওয়া হবে।

৩০ বছরের বেদখলকৃত খাল পুনরুদ্ধারের ঘোষণা দিয়ে মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেন, দাউদকান্দি সাধারণ জনগণের চলাচল এবং জলাবদ্ধতা নিরসনের জন্য বলদাখাকে যারা দখল করে রেখেছে, আমরা দায়িত্ব নিয়ে এগুলো দখলমুক্ত করে, পানি উন্নয়ন বোর্ডের দাপ্তরিক কাজে আমরা সহযোগিতা করে এগুলো উদ্ধার করব।

তিনি বলেন, জলাশয়গুলোকে আমরা পুনরুদ্ধার করব যেন জলাবদ্ধতা নিরসনসহ আমাদের দাউদকান্দি পৌরবাসী সকলেই নান্দনিক শহরের সুযোগ -সুবিধা পাবে । এ বেদখলকৃত খাল পুনরুদ্ধারে তিনি সকলের সার্বিক সহযোগিতা চান ।

উল্লেখ্য, উপজেলার পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর পূর্বে উক্ত স্থান পরিদর্শন করে বলেন, দীর্ঘ ৩০ বছর থেকে পানিপ্রবাহের সরকারি খালে বাঁধ দিয়ে, ময়লা-আবর্জনা ফেলে এলাকার একটি সংঘবদ্ধ প্রভাবশালী মহল ভোগদখল করে আসছিল। বিগত বছরে বলদা খালের ৭০ভাগ জায়গা বেদখলের হিড়িক পড়ে যায়।

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

জলাবদ্ধতা নিরসনে বেদখলকৃত খাল পুনরুদ্ধারের প্রতিশ্রুতি সুবিদ আলী ভূঁইয়ার

প্রকাশিত : ০৭:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১