পদ্মাসেতু নির্মাণ কাজ যেমন অবিশ্বাস্য ছিল, ঠিক তেমন সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর উপর ৭০০ মিটার সেতু নির্মাণের কাজটাও এখানকার স্থানীয় নেতাকর্মী সহ অনেকেই অবিশ্বাস্য কাজ মনে করতেন। আজকে সুনামগঞ্জ থেকে আসার পথে যাদুকাটা নদীর উপর নির্মিত প্রায় ২৫০ মিটার সেতুর উপর হাটার পর অনেকটা আনন্দ পেয়েছি। যাদুকাটা নদীর উপর নির্মিত এই সেতুটি হবে আমাদের হাওরাঞ্চলের পদ্মাসেতু। এই সেতু বাস্তবায়নের মধ্য দিয়েই হাওরাঞ্চলের মানুষের স্বপ্ন পুরন হবে। আশা করছি খুব শীগ্রই সেতু নির্মাণের কাজ শেষ হলে শুভ উদ্বোধন করা হবে।
মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শহীদ সিরাজ লেকে কয়লা আমদানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ -১ আসনের সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা ট্যাকেরঘাটে ২০ শয্যা বিশিষ্ট বঙ্গবন্ধু শ্রমিক জনতা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজও খুব শীগ্রই শুরু করা হবে। এখানে সীমান্তের সকল শ্রমিক জনতা স্বাস্থ্য সেবা পাবে।
মঙ্গলবার (৩০ মার্চ) বিকালে উপজেলার ট্যাকেরঘাট শহীদ সিরাজ লেকে এ সভা অনুষ্ঠিত হয়। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী মো: আলখাছ উদ্দিন খন্দকার এর সভাপতিত্বে ও গ্রুপের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খয়ের এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্যে রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর, জেলা এলজি ইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম প্রমুখ।




















