ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চিতারবাজর থেকে মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে চার ব্যবসায়ীকে ৫ হাজার ৪ শত টাকা
জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা ওসহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।
আদালত পরিচালনা করা হয় দুপুর ১২ টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আদালত সূত্রে জানা যায়, চিতার বাজারে মাংশ ব্যবসায়ীকে মাস্ক না পড়ায় রোগ সংক্রমন প্রতিরোধ আইন ২০১৮ এর ২৪ এর ৪ ধারায় ইয়াকুব মোল্যাকে (৩৫) ২শ’, নাগর মোল্যাকে (৩০) ২শ’, একই বাজারের চাউল ব্যবসায়ীকে পণ্যের পাটজাত মোড়ক আইন ২০১০ এর ৪ ধারায়
প্লাস্টিকের বস্তা ব্যবহারের জন্য মো. রাকিবুল ইসলামকে (৩৫) ২ হাজার’ ও মহিউদ্দিনকে (৩৬) ৩ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।




















