সরকারের সিদ্ধান্ত মোতাবেক বাস ও ট্রেনের মতো নৌ-পরিবহনগুলোতেও অর্ধেক যাত্রী পরিবহন করা হবে। এজন্য আগামীকাল বৃহস্পতিবার থেকে বাড়ছে লঞ্চ ভাড়াও।
বুধবার সচিবালয়ে ঈদের প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
লঞ্চ মালিকরা জানিয়েছেন, লঞ্চের ক্ষেত্রেও বাসের মতো ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এবারের ঈদযাত্রায় ৫০ শতাংশ যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করবে বলে জানান প্রতিমন্ত্রী।
এদিকে, করোনা মোকাবেলায় আজ থেকে ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় বাস ও ট্রেন চলাচল করছে। কাল থেকে নৌপরিবহন গুলোতেও বর্ধিত ভাড়ায় চলাচল করবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















