করোনা প্রতিরোধ ও জনসাধারণের সুরক্ষায় মাস্ক পরিধান এবং সচেতনতা বৃদ্ধি করণে দাগনভূঞা রিপোটার্স ইউনিটির উদ্যোগে মাস্ক বিতরণ গত বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
মাস্ক বিতরণ অনুষ্ঠানে ফেনী প্রেসক্লাব সাবেক সভাপতি আরটিভি ও যায়যায়দিন ফেনী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আজাদ মালদার, সাবেক বিটিভি ফেনী প্রতিনিধি ও ইত্তেফাক দাগনভূঞা প্রতিনিধি মো. ওসমান গনী, দাগনভূঞা বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আবুল কায়েস রিপন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, পৌরসভার প্যানেল মেয়র নুরুল হুদা সেলিম, ডিসিএ সভাপতি ও ব্যাবসায়ী তারেক আজিজ খাঁন, থানার এস আই মো. আরিফ, দাগনভূঞা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, দাগনভূঞা ফার্মেসির মালিক প্রতিক পালসহ রিপোটার্স ইউনিটির তরুন এ্যাকটিভ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় পথচারি, যানবাহন ড্রাইভার, ছাত্রছাত্রী, ব্যাবসায়ীসহ সর্বস্তরের লোকজনের রিপোটার্সের প্রতিনিধিরা মাস্ক বিতরণ ও সচেতনতার বিষয়ে অবহিত করা হয়।




















