০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

আওয়ামী সরকার কৃষি ও কৃষকবান্ধব : কৃষি মন্ত্রী

বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান সরকার কৃষি ও কৃষক বান্ধব সরকার। সরকার কৃষকদের জন্য ও বোরো ফসলের জন্য অতিরিক্ত প্রণোদনা দিয়েছে৷ কম সময়ে কম জমিতে অধিক ফসল উৎপাদনের জন্য হাইব্রিড ধান চাষাবাদ করতে উৎসাহিত করেছে। হাইব্রিড ধান চাষাবাদ করায় আগাম কর্তন করা সম্ভব হচ্ছে। পাশাপাশি ফসলের ঝুঁকি কমেছেে।’ 
বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে দক্ষিণ সুনামগঞ্জের হাওরে আগাম জাতের বোরো ধান কাটার উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
এসময় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডেকার হাওরের দক্ষিণ পাড়ে আস্তমা গ্রামের হাওরে পাগলা কান্দিগাঁও গ্রামের কৃষক হাজী আব্দুল হেকিমের জমিতে হারভেস্টার মেশিন দিয়ে হাইব্রীড ১২০৪ জাতের ৩০ কেদার জমির ধান কাটার উদ্বোধনের মাধ্যমে সুনামগঞ্জে ধান কাটার উদ্বোধন ঘোষণা করেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
বোরো ধান কাটার উদ্বোধন পূর্ববর্তী আলোচনা সভায় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ প্রমুখ।
ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

আওয়ামী সরকার কৃষি ও কৃষকবান্ধব : কৃষি মন্ত্রী

প্রকাশিত : ১০:০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১