১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

করোনা আক্রান্ত যে সাত ক্রিকেটার

আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) উপলক্ষে প্রথম কোভিড টেস্টে সাতজন ক্রিকেটার ও দুজন কর্মকর্তার করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। প্রথম ধাপে ২৬৯ জন ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাপোর্টিং স্টাফের করোনা পরীক্ষা করা হয়। আক্রান্তরা দ্বিতীয় টেস্টেও পজিটিভ হলে বায়ো-বাবলে ঢুকতে পারবেন না।
আক্রান্তদের একটি তালিকায় রয়েছেন- নাহিদুল ইসলাম (প্রাইম ব্যাংক), অমিত মজুমদার (প্রাইম ব্যাংক), মনির হোসেন (প্রাইম ব্যাংক), পিনাক ঘোষ ( লিজেন্ড অব রুপগঞ্জ), রেজাউর রহমান রাজু (প্রাইম দোলেশ্বর), তৌকির খান ( প্রাইম দোলেশ্বর), শাহীন আলম (আবাহনী লিমিটেড), নাইম ইসলাম জুনিয়র (ব্রাদার্স ইউনিয়ন) ও ক্লাব কর্মকর্তা আবু রেজা মোহাম্মদ শরিফুল হাসান।

গত বছরের ১৫ মার্চ করোনাভাইরাসের আতঙ্ক মাথায় নিয়ে বেশ ঘটা করে শুরু হয় ডিপিএল ২০১৯-২০ মৌসুমের খেলা। তবে খুব বেশিদিন স্থায়ী হয়নি। প্রথম রাউন্ড পর ঘোষণা স্থগিত রাখা হচ্ছে টুর্নামেন্টটির পরের রাউন্ড। পরিস্থিতির অবনতি হলে ২০২০ সালের ১৯ মার্চ বন্ধ হয়ে যায় দেশের সব ধরনের ক্রিকেট। এরপর আর মাঠে গড়ায়নি আসরটি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইরানে রাতভর যুক্তরাষ্ট্রের হামলা

করোনা আক্রান্ত যে সাত ক্রিকেটার

প্রকাশিত : ০৩:৫৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১