০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

রাঙামাটিতে সুবিধা বঞ্চিতদের পাশে সেনাবাহিনী

করোনাকালীন সময়ে রাঙামাটি পৌরসভা ও কাউখালী উপজেলার সুবিধা বঞ্চিত তিনশো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (৬ জুলাই) সকালে রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে রাঙামাটি পৌরসভা ও কাউখালী উপজেলার বাসিন্দাদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি থেকে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন, রাঙামাটি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান পিএসসি।

এ সময় রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল এস এম আমিনুল ইসলাম, পিএসসি, রাঙামাটি সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ক ম আরাফাত আমিন, পিএসসি, অন্যান্য সেনা কর্মকর্তাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ত্রাণ সহায়তার মধ্যে চাল সাড়ে ৫ কেজি, আটা ১ কেজি, ডাল আড়াই কেজি, আলু ১কেজি, লবন আধা কেজি, পেয়াজ ১কেজি, তেল ১ লিটার বিতরণ করা হয়।

বিতরণকালে রাঙামাটি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই আর্তমানবতার সেবায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় রাঙামাটি পৌরসভা ও কাউখালী উপজেলার তিনশো সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

রাঙামাটিতে সুবিধা বঞ্চিতদের পাশে সেনাবাহিনী

প্রকাশিত : ১২:০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১